যুক্তরাজ্যে এসএমই ফেয়ার: নারী উদ্যোক্তাদের উদ্ভাবন তুলে ধরতে চলছে প্রস্তুতি

বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সঙ্গে যুক্তরাজ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আলোচনাটি ছিল ফলপ্রসূ ও বিস্তৃত, যেখানে দুই দেশের বাণিজ্য ও সহযোগিতা আরও শক্তিশালী করার নানা বিষয় উঠে আসে।

হাইকমিশন জানিয়েছে, বহুল প্রতীক্ষিত এসএমই ফেয়ারের প্রস্তুতি এখন জোরেশোরে চলছে। টাওয়ার হ্যামলেটসের হেরিটেজ উইকের অংশ হিসেবে এ মেলা অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২৫।

এবারের ফেয়ারে বিশেষ গুরুত্ব পাচ্ছেন বাংলাদেশি নারী উদ্যোক্তারা। তাদের উদ্ভাবনী কাজ, সৃজনশীল উদ্যোগ এবং নতুন প্রজন্মের ব্যবসার ধারণা তুলে ধরা হবে। পাশাপাশি ব্রিটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তাদের নতুন নতুন উদ্যোগও মেলায় প্রদর্শিত হবে।

হাইকমিশন বলছে, এসএমই ফেয়ার ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক পরিচিতি পাওয়ার বড় সুযোগ। এখানে নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে, অভিজ্ঞতা বিনিময় হবে, আর উদ্যোক্তাদের কাজ আরও বড় পরিসরে পৌঁছাবে।

এছাড়া হেরিটেজ উইকের অংশ হিসেবে মেলায় থাকবে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার বিভিন্ন আয়োজন। এতে সমাজ, সংস্কৃতি এবং ব্যবসার মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

হাইকমিশন সবাইকে মেলার তারিখ মনে রাখার অনুরোধ জানিয়েছে এবং নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *