স্টেবলকয়েন ও ক্রিপ্টো নিয়ে সতর্ক RBI

 

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) স্টেবলকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুবই সতর্ক অবস্থান নিয়েছে। ২০ নভেম্বর দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে এক স্মৃতিচারণ বক্তৃতায় গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, এসব ডিজিটাল সম্পদে বড় ধরনের ঝুঁকি রয়েছে, তাই RBI এই খাতে ধীরে ও সাবধানতার সঙ্গে এগোচ্ছে।

গভর্নর জানান, সরকারি ডিজিটাল পরিষেবা—যেমন ইউপিআই (UPI), কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা (CBDC) ও ডিজিটাল ঋণ—এই ক্ষেত্রগুলোতে RBI সমর্থন দিচ্ছে। তবে ব্যক্তিমালিকানাধীন ক্রিপ্টো সম্পদের প্রতি তাদের সমর্থন নেই।

তিনি আরও বলেন, দেশে ক্রিপ্টো নিয়ন্ত্রণ কীভাবে হবে তা চূড়ান্তভাবে নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার। ইতোমধ্যে একটি দল কাজ করছে, যারা সুপারিশ দেবে ভবিষ্যতে এই খাতকে নিয়ন্ত্রণ করা হবে কি না এবং হলে কীভাবে করা হবে।

বিশ্বজুড়ে ক্রিপ্টো বাজারের আকার এখন ৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি। শুধু মার্কিন ডলার-ভিত্তিক স্টেবল কয়েনের বাজারই ৩০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তাই বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষিতে RBI-এর সতর্ক অবস্থানকে অনেক অর্থনীতিবিদ যথাযথ বলে মনে করছেন।

এদিকে বেসরকারি খাতে ভারতের একটি নতুন উদ্যোগের কথা জানা গেছে। ARC (Asset Reserve Certificate) নামে রুপি-ভিত্তিক একটি স্টেবলকয়েন প্রকল্প চালুর প্রস্তুতি চলছে। সরকারি সিকিউরিটি কিংবা নগদ আমানতের বিপরীতে এটি ইস্যু করা হবে। প্রকল্পটি RBI-এর সিবিডিসি ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং ২০২৬ সালের শুরুতেই চালু হতে পারে।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, একদিকে বেসরকারি খাতে উদ্ভাবন, অন্যদিকে RBI-এর সতর্কতা—এই দুই ধারা মিলিয়েই এগোচ্ছে ভারতের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *