নারীর স্বপ্ন আর সাহসের প্রতীক নুরুন্নাহার নিম্নি

 

বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি সফলভাবে নেপালের হিমলং পর্বত (৭১২৬ মিটার) আরোহণ করে দেশে ফিরেছেন। তার এই সাফল্যকে ঘিরে ঢাকায় আয়োজিত ‘ফ্ল্যাগ-ইন’ অনুষ্ঠানে যোগ দেন নেপালের ডেপুটি চিফ অব মিশন ললিতা শিলওয়াল।

নিম্নি ৩ নভেম্বর ২০২৫ তারিখে ‘রাইজ ফর হার’ ব্যানার হাতে শিখরে পৌঁছান। নারীদের স্তন ক্যানসার সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে তিনি এই অভিযান উৎসর্গ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ললিতা শিলওয়াল বলেন, নেপাল ও বাংলাদেশের বন্ধুত্ব বহুদিনের, আর পর্বত ও পর্বতারোহণ দু’দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে। তিনি নিম্নির সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, তার সাহস এবং লক্ষ্যবোধ অন্য নারীদেরও স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, বাংলাদেশের নারীদের পর্বতারোহণে অংশ নেয়ার পথ আরও উন্মুক্ত করতে এ ধরনের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *