মনোনয়নের দাবিতে বিএনপি নেতাকর্মীদের দোয়া মাহফিল

 

কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে বিএনপির সাবেক সাংসদ  ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে নফল রোজা রেখেছেন ভেড়ামারা উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

শুক্রবার (২১ নভেম্বর) ভোররাতে সেহেরি খেয়ে তারা যাত্রী ছাউনি এলাকার পাশে কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে কোরআন খতম, দোয়া মাহফিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। সন্ধ্যায় ইফতারের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

কর্মসূচিতে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, যুগ্ম আহ্বায়ক মো. জানবার হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু উপস্থিত ছিলেন। নেতারা বলেন, তিনবারের সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দিতে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারা এই কর্মসূচি পালন করেছেন। তারা দাবি করেন, শহিদুল ইসলামকে মনোনয়ন দিলে কুষ্টিয়া-২ আসনে ধানের শীষের জয় নিশ্চিত হবে।

উল্লেখ্য, ৩রা নভেম্বর বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে। কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পান দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। এই ঘোষণার পর থেকেই মিরপুর ও ভেড়ামারা উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন এবং অধ্যাপক শহিদুল ইসলামের বিপুল সংখ্যক কর্মী–সমর্থক শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *