তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দৌলতপুরে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

 

কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২৪শে নভেম্বর) সকাল ১০টার দিকে হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, সকালে সাদীপুর গ্রামের পিয়ারুলের ছেলে পাপ্পু (৩০) তার ভাড়া চালিত স্টিয়ারিং গাড়ি নিয়ে কল্যাণপুর এলাকার মহাব্বত (৪২) এর মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনায় পড়েন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে মহাব্বত, ছপের ও মোকলেচের নেতৃত্বে ২০–৩০ জন লোক কল্যাণপুর এলাকা থেকে সাদীপুরে আসে। তাদের হাতে ছিল লাঠি, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র। তারা গ্রামে ঢুকে ভয়ভীতি সৃষ্টি করতে এক রাউন্ড গুলি ছোড়ে। হঠাৎ গুলির শব্দে গ্রামবাসী আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে। পরে কয়েকজন নারী সামনে আসলে হামলাকারীরা দ্রুত সরে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক এসে গুলি ছুড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *