সেন্টমার্টিন মাস্টার প্লান ও ইপিআর ডিরেক্টিভের খসড়া প্রকাশ

 

পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ সেন্টমার্টিন দ্বীপকে বাঁচাতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। অনিয়ন্ত্রিত পর্যটন কমানো, প্রকৃতি রক্ষা এবং দ্বীপটিকে টেকসইভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে তৈরি ‘সেন্টমার্টিন মাস্টার প্লান’-এর খসড়া প্রকাশ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে (www.moefcc.gov.bd) এখনই এটি দেখা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, খসড়ার বিষয়ে আগামী ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মতামত পাঠানো যাবে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে env2@moefcc.gov.bd ঠিকানায় তাদের মতামত পাঠাতে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া, প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নীতি “উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (EPR) নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ২০২৫”—এর খসড়াও প্রকাশ করা হয়েছে। এটিতেও একই সময়সীমার মধ্যে মতামত দেওয়া যাবে env3@moefcc.gov.bd ই-মেইলে।

মন্ত্রণালয়ের আশা, সংশ্লিষ্ট সবার মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সমস্যার সমাধানে একটি বাস্তবসম্মত পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *