বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ ২০২৫ উপলক্ষে ২৩ নভেম্বর ঢাকায় একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। Multi-Partner Trust Fund (MPTF) সদস্য সংস্থা FAO, UNEP, WHO, WOAH এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। অনুষ্ঠানটি Multi-Partner Trust Fund (MPTF) এবং Fleming Fund-এর আর্থিক সহায়তায় সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এখন একটি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি, এবং এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সরকার শক্তিশালী নেতৃত্ব ও অঙ্গীকার নিয়ে কাজ করছে।
আলোচনায় বক্তারা জানান, এএমআর সচেতনতা, দায়িত্বশীল ও যৌক্তিক অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার এবং বহুখাতীয় সমন্বয় আরও জোরদার করতে এ সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা উল্লেখ করেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশ এএমআর মোকাবিলায় গবেষণা, নীতি প্রণয়ন, নজরদারি ও সচেতনতা বৃদ্ধিসহ নানা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
অনুষ্ঠানে দেশব্যাপী বিভিন্ন দফতর, সংস্থা ও বিশেষজ্ঞরা অংশ নেন। তাদের অভিমত, সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে এএমআর ঝুঁকি কমানো সম্ভব হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা যাবে।