কুমিল্লা দক্ষিণ জেলা আইনজীবী সহকারী কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

 

কুমিল্লা দক্ষিণ জেলা আইনজীবী সহকারী কল্যাণ সমিতির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির সম্মেলন কক্ষে নতুন সংগঠনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

নতুন সংগঠনটির কার্যক্রম চালানোর জন্য তিন সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ আবদুল হককে আহবায়ক, মোঃ খোরশেদ আলমকে সদস্য এবং মোঃ আবু তাহের ফরাজীকে অর্থ বিষয়ক সম্পাদক করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আইনজীবী সহকারী সমিতির আহবায়ক মোঃ আবদুল হক মজুমদার। যৌথভাবে সঞ্চালনা করেন জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ও মোঃ বিল্লাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আবদুল বারী সরদার (বারেক)। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সদস্য মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, নতুন সমিতির সদস্য সচিব মোঃ খোরশেদ আলম, মোঃ আবু তাহের ফরাজী ও শাহ মোঃ রায়হানসহ অনেকে।

বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও পেশাগত উন্নয়নে সহযোগিতার বিষয়ে আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *