কুর্মিটোলা গলফ কোর্সে তিন দিনব্যাপী ‘৪র্থ গলফ হাউজ কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি। তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টে উইনার হয়েছেন জনাব খান ফারহান আহমেদ। রানার-আপ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহিনুর ফরহাদ। লেডিস উইনার হিসেবে পুরস্কার পেয়েছেন মিসেস হাইজং উম।
অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক উপস্থিত ছিলেন। এছাড়া টুর্নামেন্টের প্রধান স্পন্সর ‘দি গলফ হাউজ’-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক জনাব এ এম এম নজরুল হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাব এবং ‘দি গলফ হাউজ’-এর উর্দ্ধতন কর্মকর্তা, কো-স্পন্সরগণ ও তাদের পরিবারবর্গ অংশ নেন।
গলফপ্রেমীদের উপস্থিতি ও অংশগ্রহণে শেষ দিনটি ছিল সরব ও আনন্দমুখর।