নগর ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন নিয়ে “C4C 2 এবং PRABRIDDHI Joint Sharing Workshop” অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, জাইকা (JICA), সুইজারল্যান্ডের দূতাবাস ও সুইসকন্ট্যাক্ট যৌথভাবে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন সুইস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও হেড অব কো-অপারেশন মি. ডিপাক এলমার।
কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে মি. এলমার বলেন, শক্তিশালী শহরই একটি দেশের অগ্রগতির ভিত্তি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ নগর শাসন আধুনিকায়ন ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে যে অগ্রগতি দেখাচ্ছে, তা কর্মসংস্থান সৃষ্টি, প্রতিযোগিতা বৃদ্ধি এবং জনসেবা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, শুধু প্রযুক্তি, টুলস বা উন্নয়ন মডেল শহরকে বদলে দিতে পারে না—শহরের উন্নয়ন আসে মানুষের উদ্যোগ, নেতৃত্ব ও দায়িত্ববোধ থেকে। এ কারণে প্রাতিষ্ঠানিক মালিকানা ও সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি।
মি. এলমার পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশে টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে সুইজারল্যান্ড তার সহযোগিতা অব্যাহত রাখবে। তাঁর মতে, স্থানীয় সরকারগুলোই দেশের উন্নয়নের ইঞ্জিন, আর সেগুলোকে আরো শক্তিশালী করতে যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।