দ্বিতীয়বারের মতো সম্পূর্ণ নারীদের নিয়ে গঠিত “অল উইমেন্স উইন্টার এক্সপেডিশন”-এ অংশ নিতে চার বাংলাদেশি অভিযাত্রী হিমালয়ের পথে রওনা হয়েছেন। দলের নেতৃত্ব দিচ্ছেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার।
এবারের শীতকালীন অভিযানে তারা পিসাং পিক ও রাক্সিং পিকের উদ্দেশ্যে যাচ্ছেন ‘সুলতানার স্বপ্ন অবারিত’ ব্যানারে। বেগম রোকেয়ার কালজয়ী ‘সুলতানার স্বপ্ন’ থেকে অনুপ্রাণিত এই উদ্যোগটি ২০২৪ সালে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড তালিকাভুক্ত হয়।
শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে ইউনেস্কো ঢাকা, মুক্তিযুদ্ধ জাদুঘর ও মাস্টারকার্ড একসঙ্গে অভিযাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেয়। অনুষ্ঠানে নারীদের নেতৃত্ব, সক্ষমতা ও অগ্রযাত্রা প্রসারে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
ঐতিহাসিক সাহিত্যকর্ম থেকে উৎসারিত এই অভিযাত্রা বাস্তবে নতুন পথ খুলে দিচ্ছে বাংলাদেশের মেয়েদের জন্য। চার অভিযাত্রীর প্রতি রইল নিরাপদ ও সফল যাত্রার শুভকামনা।