বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রাদলদের অংশগ্রহণে আয়োজন করা হচ্ছে যাত্রাপালা প্রদর্শনী। ০১ থেকে ৩১ ডিসেম্বর, প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।
প্রদর্শনীর টিকেটের মূল্য ১০০ টাকা। বিক্রি হওয়া টিকেটের পুরো অর্থ সরাসরি অংশগ্রহণকারী যাত্রাদলকে প্রদান করা হবে।
এছাড়া, প্রতিদিন বিকেল ৫ টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের এই আয়োজন সারাদেশের যাত্রাশিল্পীদের উৎসাহিত করবে। দর্শকদের উপস্থিতি যাত্রা শিল্পকে সমর্থন দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক উৎসবকে আরও প্রাণবন্ত করবে।