কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিজিবি পিস্তলসহ এক যুবককে আটক করেছে। আটক যুবকের নাম আরিফুল ইসলাম (২৪)। তিনি চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, সোমবার বেলা পৌনে বারোটার দিকে চিলমারী ইউনিয়নের আতারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন চরচিলমারী বিওপির নায়ক সুবেদার সজল কুমারের নেতৃত্বে বিজিবির সদস্যরা।
তল্লাশির সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক আরিফুলকে অস্ত্র আইনের মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে এবং সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।