দেশের ছোট ও মাঝারি উদ্যোগের (SME) ক্ষেত্রটি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাকা ঘুরানোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু সেই অর্থের বড় অংশই বড় বিনিয়োগকারী বা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে প্রবাহিত হয়। সাধারণ মানুষ বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভূমিকা কম। এবার সেই চিত্র বদলাতে একটি নতুন উদ্যোগ নিলো Light of Hope Ventures।
সম্প্রতি তারা প্রথমবারের মতো আয়োজন করলো “জনতার শার্ক ট্যাংক”, যেখানে সাধারণ ইনভেস্টররা সরাসরি SME উদ্যোক্তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের ব্যবসার পরিকল্পনা শুনলেন এবং বিনিয়োগের সুযোগ পেলেন। অনুষ্ঠানটিতে প্রায় ১০০ জন বিনিয়োগকারী অংশ নেন ।
পাঁচটি উদীয়মান কোম্পানি তাদের ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করে:
- ICE Technology – প্রযুক্তি ক্ষেত্রে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করছে।
- TYLO – একটি নতুন স্টার্টআপ যা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সেবা দিতে চায়।
- Green Grocery – তাজা সবজি ও ফলমূল সরবরাহের ব্যবসা।
- Bangladesh Supply Chain Ltd – স্থানীয় সরবরাহ চেইনকে আরও শক্তিশালী করার লক্ষ্য।
- Protein Market – প্রোটিন সমৃদ্ধ খাবারের সরবরাহকারী প্রতিষ্ঠান।
অনুষ্ঠানটির বিশেষত্ব ছিলো, এখানে টিভি শো বা বড় ভিসি নয়, শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। যারা ৫ থেকে ১০ লাখ টাকার বিনিয়োগ করেন, তা হয় ইকুইটি, আবার কেউ কেউ ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্টও দেন। এই ধরনের অর্থই বাস্তবে দেশের অর্থনীতির চাকা সচল রাখে।
উদ্যোক্তাদের জন্য এই প্ল্যাটফর্ম নতুন সুযোগ। তারা সরাসরি বিনিয়োগকারীর প্রশ্নের উত্তর দিতে পারেন, তাদের ব্যবসার পরিকল্পনা তুলে ধরতে পারেন এবং সম্ভাব্য বিনিয়োগ পেতে পারেন। বিনিয়োগকারীরাও পেয়েছেন এমন একটি পরিবেশ যেখানে তারা স্বচ্ছভাবে নিজের টাকা কোথায় যাবে তা দেখতে পারছেন।
Light of Hope Ventures-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগটি ভবিষ্যতে আরও বড় আকারে আয়োজন করা হবে এবং আরও বেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীকে সুযোগ দেওয়া হবে।
উদ্যোক্তা এবং বিনিয়োগকারী উভয় পক্ষই এই আয়োজনে খুশি। উদ্যোক্তারা পেলেন অর্থ ও পরামর্শ, বিনিয়োগকারীরা পেলেন নতুন ব্যবসায়িক সম্ভাবনার জ্ঞান। আর এইভাবে SME খাত আরও শক্তিশালী হয়ে উঠবে, দেশের অর্থনীতিও আরও টেকসই হবে।
এই ধরনের উদ্যোগ প্রমাণ করে যে, দেশের অর্থনীতিতে সাধারণ মানুষের ভূমিকা যতটা গুরুত্বপূর্ণ, তা যথেষ্টভাবে স্বীকৃত নয়। “জনতার শার্ক ট্যাংক” সেই শূন্যস্থান পূরণে একটি বড় পদক্ষেপ।