বিসিকে শুরু হলো ‘বিজয় মেলা–২০২৫

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত “বিসিক বিজয় মেলা–২০২৫” এর উদ্বোধন হয়েছে আজ সকাল ১১টায় বিসিক ভবন প্রাঙ্গণে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিসিকের পরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের মেলায় দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ৬০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। স্টলে রাখা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য—জামদানি, শতরঞ্জি, মনিপুরী শাড়ি, নকশী কাঁথাসহ নানা ধরনের হস্ত ও কারুশিল্প সামগ্রী।

মেলায় রয়েছে চামড়াজাত, পাটজাত ও বস্ত্রজাত পণ্য, আকর্ষণীয় গহনা, বিভিন্ন বুটিক্স সামগ্রী এবং ঘরোয়া কারুশিল্প পণ্য। দর্শনার্থীদের জন্য থাকছে শীতের পিঠা-পুলি, খাঁটি মধু, সরিষার তেল, ঘি, ঘরে তৈরি আচারসহ নানা খাবারের আয়োজন।

বিজয়ের মাস উদযাপনের অংশ হিসেবে এ মেলা ১ থেকে ৫ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশীয় শিল্প ও উদ্যোক্তা উন্নয়নে সহায়ক এই মেলায় অংশ নিতে বিসিক সকলকে আমন্ত্রণ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *