৬ ডিসেম্বর শনিবার, ঢাকার ভারতীয় হাই কমিশন ইন্ডিয়ান কালচারাল সেন্টারে মৈত্রী দিবস–২০২৫-এর ৫৪তম বার্ষিকী পালন করেছে। দিনটি স্মরণ করায় ১৯৭১ সালের সেই ঐতিহাসিক সিদ্ধান্তকে, যখন ভারত মুক্তিযুদ্ধ শেষ হওয়ার দশ দিন আগে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এ ঘটনা দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, মৈত্রী দিবস দুই দেশের বন্ধনে স্থায়ী আস্থার প্রতীক। তিনি জানান, ভারত সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলতে চায়। তাঁর বক্তব্যে ছিল ভবিষ্যৎ সহযোগিতা ও মানুষের কল্যাণে যৌথভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা।
অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা দুই দেশের দীর্ঘদিনের শিল্প–সাংস্কৃতিক বন্ধনকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী, তরুণ প্রজন্ম ও বিভিন্ন অঙ্গনের অতিথিরা অংশগ্রহণ করেন ।
ভারতীয় হাই কমিশনের এই আয়োজন শুধু ইতিহাস স্মরণ নয়—এটি দুই দেশের পারস্পরিক মূল্যবোধ, আন্তরিকতা ও ভবিষ্যৎ অংশীদারিত্বের প্রতি অঙ্গীকারকেও নতুন করে তুলে ধরে।