জাপানের টোরে ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রদূত দাউদ আলীর বৈঠক

 

জাপানের সুপরিচিত প্রতিষ্ঠান Toray Industries Inc.–এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সোমবার (৮ ডিসেম্বর ) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদল জানায়, ৯৯ বছরের ঐতিহ্যবাহী এই কোম্পানি বর্তমানে বিশ্বের প্রায় ১৪০টি দেশে ব্যবসা পরিচালনা করছে। বৈঠকে তারা পানি শোধন প্রযুক্তিতে টোরে ইন্ডাস্ট্রিজের উদ্ভাবিত আধুনিক সমাধানগুলো তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে পানি শোধন–সংক্রান্ত তাদের পণ্য বাজারজাত করার আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত প্রতিনিধিদলকে নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। তিনি বলেন, দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক বিস্তারে দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকে দুই পক্ষই বাংলাদেশের পানি ব্যবস্থাপনা খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *