বিএসআরএম–বাফুফে ১০ বছরের উন্নয়ন অংশীদারিত্বে চুক্তি

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বিএসআরএম-এর মধ্যে ১০ বছরের উন্নয়ন অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। এটি বাফুফের ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক ডেভেলপমেন্ট পার্টনারশিপ এবং সর্বাধিক দীর্ঘমেয়াদি চুক্তি।

রাজধানীর মতিঝিলে বাফুফে ভবনে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। বিএসআরএম-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হুসেইন, ফাইন্যান্স ডিরেক্টর জহির তাহেরালি ও পরিচালক আবদুল কাদির জহির। আরও উপস্থিত ছিলেন এফসিবি বিটোপির ব্যবস্থাপনা পরিচালক সারা আলীসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা।

দীর্ঘমেয়াদি এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে ফুটবলের কাঠামোগত উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বয়সভিত্তিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে দুই পক্ষই আশা প্রকাশ করেছে। বিএসআরএম এবং বাফুফে একসঙ্গে দেশের ফুটবলের ভবিষ্যৎ আরও শক্তিশালী করতে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *