কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৬) এবং মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (৪)। তারা খালাতো ভাই-বোন। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিকেলে তারা অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। সন্ধ্যার পরও বাড়ি ফেরেনি দেখে পরিবারের সদস্যরা এবং গ্রামবাসী মাইকিং করে তাদের খোঁজ শুরু করেন।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় নুরু মিয়ার বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাদের চাপিতলা নুরজাহান মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, “দুই শিশুর অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কান্নার শব্দ ছাড়া গ্রামে কোনো আনন্দ নেই।”
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।