মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি চলছে। তিনি বলেন, “পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আবেদন গ্রহণ ও অন্যান্য বিষয় দ্রুত চূড়ান্ত করে জানানো হবে।”

অধ্যাপক নাজমুল ইসলাম আরও জানান, ভর্তি পরীক্ষার নম্বর, আসন সংখ্যা ও অন্যান্য বিস্তারিত বিষয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে। সেই অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সভায় বিএমডিসির সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *