সিলিন্ডার গ্যাস সংকট নিরসনে ঢাকায় এবি পার্টির বিক্ষোভ মিছিল

চলমান সিলিন্ডার গ্যাস সংকট ও জনদূর্ভোগ নিরসনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি ঢাকা মহানগর দক্ষিণ। শনিবার (১৭ই জানুয়ারী) বিজয় ৭১ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি নাইট এঙ্গেল মোড় ঘুরে কালভার্ট রোড প্রদক্ষিণ করে পুনরায় বিজয় ৭১ চত্বরে এসে শেষ হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক শাহ আবদুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ।

এসময় আরও বক্তব্য দেন হাতিরঝিল থানার আহ্বায়ক রিয়াজ উদ্দিন খাঁন, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া আরিফ সুলতান, রমনা থানার আহ্বায়ক এডভোকেট আবদুল কাদের মুন্সী, পল্টন থানার আহ্বায়ক মেহেদী হাসান সোহাগসহ মহানগর ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী বিষয়ক সহ-সম্পাদক আমেনা বেগম, নারী নেত্রী রুনা আক্তার ও ঝর্না বেগম, খিলগাঁও থানার আহ্বায়ক মো. গাজী রনি, কদমতলী থানার আহ্বায়ক কাজী মো. খোকন, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, পল্টন থানার যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলামসহ অন্যান্য নেতারা।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে সিলিন্ডার গ্যাস সংকট সৃষ্টি করে জনগণকে জিম্মি করা হচ্ছে। সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এবি পার্টি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন জোরদার করার ঘোষণা দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *