বিমান ও মহাকাশ গবেষণায় নতুন থিঙ্ক ট্যাংক BCASPS-এর যাত্রা শুরু

রবিবার (১৮ই জানুয়ারি)  বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিষ্ঠান ও এর ওয়েবসাইট উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষার কার্যকর ব্যবস্থা জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার মূল ভিত্তি। বর্তমান কৌশলগত পরিবেশে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে বিমান ও মহাকাশ—উভয় ক্ষেত্রেই সুস্পষ্ট ধারণা গড়ে তোলা জরুরি।

BCASPS-এর ভিশন হিসেবে জানানো হয়— বাংলাদেশের জাতীয় স্বার্থে বিমান ও মহাকাশ শক্তি নিয়ে গবেষণা, সচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারণে পরামর্শ দেওয়ার সক্ষম একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ। বক্তারা উল্লেখ করেন, প্রতিষ্ঠানটির যাত্রা সময়োপযোগী এবং জাতীয় নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খান “Modernizing Airpower in a Changing Indo-Pacific: Strategic Rationale, Technological Shifts, and National Security Implications for Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, একাডেমিক ও গবেষকসহ আমন্ত্রিত সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *