চতুর্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ চার দিনব্যাপী আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি চলেছে গত ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী চার দিন পর্যন্ত। এতে মোট ৮৪০ জন গলফার অংশগ্রহণ করেন, যা এবারের আয়োজনকে আরও প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত করে তোলে।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট, প্রাইম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান, বাংলাদেশ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, নতুন বছরকে সামনে রেখে গলফারদের অংশগ্রহণ ও উৎসাহ বাড়াতে এই টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন চলমান থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।