জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: সেনা শিক্ষা প্রতিষ্ঠানগুলির অভাবনীয় সাফল্য

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবারও জাতীয় পর্যায়ে চমক দেখিয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো, শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের শ্রেষ্ঠত্ব পুনরায় প্রমাণ করেছে।

এ বছর আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) নির্বাচিত হয়েছে। একই সঙ্গে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হিসেবে স্বীকৃতি পেয়েছে।

অধ্যক্ষ লেঃ কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, পিএসসি, জি, পিএইচডি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সৈয়দপুরের অধ্যক্ষ লেঃ কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

শিক্ষক হিসেবে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের মোঃ আব্দুল বাতেন শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

এ বছরের প্রতিযোগিতায় মোট ২৬১টি পুরস্কারের মধ্যে ৪৫টি পুরস্কার জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এই অর্জন প্রমাণ করে তাদের নিয়মিত অধ্যবসায়, নিষ্ঠা এবং অবিরাম প্রচেষ্টার ফল।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষাব্যবস্থার অগ্রগতিতে ভবিষ্যতেও একাগ্র চিত্তে কাজ করে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *