রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসনে একটি বিশেষ ক্রীড়া উৎসব আয়োজন করেছে জাইকা। ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত উৎসবটি আয়োজনের সহযোগিতা করে জাপানের এমইউএফজি ব্যাংক এবং একমাত্ৰা সোসাইটি।
মাইলস্টোন ট্র্যাজেডির পর শিক্ষার্থীদের ভয় ও মানসিক চাপ কমানো, স্বাভাবিক স্কুল জীবনে ফেরানো এবং তাদের মধ্যে অংশগ্রহণ, টিমওয়ার্ক ও একতার অনুভূতি জোরদার করাই ছিল এই উৎসবের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের অনুপ্রাণিত করেন এবং উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন।
উৎসবে প্রায় ১৩ শ’ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। বিভিন্ন খেলাধুলা ও এক্সিকিউটিভ টিম অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীরা উৎসাহ, আনন্দ এবং পারস্পরিক সহযোগিতার অভিজ্ঞতা অর্জন করে।
আয়োজকরা জানান, থেরাপিউটিক এই অনুষ্ঠান শিক্ষার্থীদের আবারও স্কুলকে নিরাপদ জায়গা হিসেবে অনুভব করতে সাহায্য করেছে এবং কমিউনিটির মধ্যে ইতিবাচক একাত্মতা সৃষ্টি করেছে। পাশাপাশি মাইলস্টোন স্কুল ও কলেজের সাথে জাইকার অংশীদারিত্ব আরও দৃঢ় হয়েছে।