নরসিংদীতে পিকনিক বাসে হামলার প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন

নরসিংদীর ড্রীম হলিডে পার্কের সামনে চাদা না দেওয়ার বিষয় নিয়ে ক্রাইম রিপোর্টার্স অব বাংলাদেশ (ক্র্যাব)-এর পিকনিক বাসে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৯শে জানুয়ারী) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সামনে মানববন্ধন করেছেন ক্রাবের সদস্যরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করার আল্টিমেটামও দিয়েছেন।

ক্র্যাবের সভাপতি বলেছেন, “সংগঠনের সদস্যদের ওপর এই ধরনের হামলা সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না। প্রশাসন দৃষ্টি না দিলে কঠোর আন্দোলন চালানো হবে।”

ঘটনার পর থেকে নরসিংদী জেলা পুলিশ সংশ্লিষ্ট হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা করছে। তবে মানববন্ধন থেকে স্পষ্ট করে বলা হয়েছে, পুলিশ যদি ২৪ ঘণ্টার মধ্যে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ক্রাব আরও কঠোর পদক্ষেপ নেবে।

মানববন্ধনে শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তারা সঙ্গে হামলার প্রতিবাদ জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *