বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তাকে গ্রেপ্তার

যশোর,  – এনফোর্সমেন্ট অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হওয়া বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী এনজিও কর্মী হাসিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মঙ্গলবার (৭ অক্টোবর) এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে জানান, সোমবার (৬ অক্টোবর) বিকেলে যশোরের বেনাপোল কাস্টমস হাউস এলাকায় অভিযান চালিয়ে দুদক টিম তাদের ধরে ফেলেন। হামাসহ সহযোগী হাসিবুর রহমান ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটক হন। এরপর মঙ্গলবার দুপুরে শামীমা আক্তারকে যশোর শহরের কারবালা রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দুদক জানায়, শামীমা আক্তার সরকারি কর্মকর্তা হয়েও ক্ষমতার অপব্যবহার করে সিএন্ডএফ এজেন্টদের কাছ থেকে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ করতেন। সহযোগী হাসিবুর রহমান তার হয়ে এই টাকা সংগ্রহ করতেন।

মামলাটি দণ্ডবিধির ১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা সুস্থ অবস্থায় যশোরের বিজ্ঞ জেলা ও সিনিয়র স্পেশাল জজ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *