বিএএফ শাহীন কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিএএফ শাহীন কলেজ ঢাকা’র বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি, ২০২৬) কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

কলেজের ১ম থেকে ১২তম শ্রেণির ছাত্রছাত্রীরা ঈশা খাঁ, নজরুল, তিতুমীর ও শের-ই-বাংলা হাউস থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রধান অতিথি শিক্ষার্থীদের লেখাপড়ায় কৃতিত্ব এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণের পর শাহীনদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকসহ সকল অতিথির মন মাতিয়ে তোলে। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান, বিমান বাহিনী ঘাঁটি বাশার ও বীর উত্তম একে খন্দকার, বিমান সদর ইউনিটের এয়ার অধিনায়কবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *