মানিকগঞ্জ-১ আসনে পায়ে হেঁটে গণসংযোগে জিওপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন

মানিকগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন গ্রাম থেকে গ্রামে পায়ে হেঁটে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। সাধারণ মানুষের কষ্ট, সমস্যা ও প্রত্যাশা সরাসরি শোনার লক্ষ্যেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

গণসংযোগের অংশ হিসেবে তিনি বিভিন্ন গ্রামের মাঠ, বাজার ও পাড়ায় গিয়ে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় কৃষি সংকট, ব্যবসার প্রতিবন্ধকতা, কর্মসংস্থানের অভাবসহ স্থানীয় মানুষের নানা অভিযোগ ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, একজন প্রার্থী নিজে এসে এভাবে মানুষের কথা শুনছেন—এটা তাদের কাছে ব্যতিক্রম ও আশাব্যঞ্জক মনে হচ্ছে। তাদের মতে, এতে সাধারণ মানুষের সমস্যা সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

এ বিষয়ে মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বলেন, “মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি চাই, তারা যেন তাদের ন্যায্য অধিকার সহজে পায়।”

উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসনের নির্বাচনী পরিবেশ এখনো শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা উত্তেজনার খবর পাওয়া যায়নি। সচেতন মহলের মতে, এই পরিবেশ বজায় থাকলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *