বাংলাদেশে বিদেশি প্রভাব বিস্তারের চেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমেদ

 

ঢাকা, ৭ অক্টোবর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, বর্তমানে দেশে তিনটি শক্তি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তিনি জানান, এই তিনটির মধ্যে দুটি আঞ্চলিক এবং একটি বিশ্বমোড়ল শক্তি। যদিও তাদের স্বার্থ আলাদা, তবুও বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ব্রিটিশ শাসনামল থেকে বিদেশি শক্তিগুলো এই অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষায় মধ্যস্বত্বভোগী একটি শ্রেণি তৈরি করেছে। আজও সেই ধারা চলমান, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে আধিপত্য বিস্তার করার চেষ্টা চলছে।

শহিদ আবরার ফাহাদের জীবনদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “আবরার এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আমাদের সকলকে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি মেনে এগিয়ে যেতে হবে।” তিনি আরও যোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সিঁড়িগুলোও শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে তৈরি হয়েছে।

সালাহউদ্দিন বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ হঠাৎ করে আসে নি। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম, ছাত্র-জনতার আন্দোলন, রাজনীতি ও ত্যাগের ফলেই মুক্তিযুদ্ধ সম্ভব হয়েছিল। আজও ২০২৪-এর গণঅভ্যুত্থানে সেই রক্তের উত্তরাধিকার বহন করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে বিদেশি আধিপত্যবাদ রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করছে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেই বিদেশি শক্তির কুশীলব হিসেবে কাজ করছে। আবরার ফাহাদ সেই আধিপত্যবাদের শিকার হয়েছেন; শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *