জাকির হোসেন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা এবং টাইম গ্রুপের সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ মন্ডল। অনুষ্ঠানের উদ্বোধন করেন নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহর আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও এফবিসিসিআই সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন, আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘাটাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান মুক্তা, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম হূমায়ুন খালিদ, টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা আক্তার, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন তুহিন ও সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম সাইফুল্লাহ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশসেরা শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।