মাগুরায় টিসিবির পণ্য বিক্রি শুরু, রমজানে স্বস্তির আশা

রমজান উপলক্ষে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

টিসিবির নির্ধারিত ডিলার মেসার্স স্বরণ এন্টারপ্রাইজের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্য নির্ধারিত দামে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে।

বিক্রয় তালিকা অনুযায়ী, প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা, ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

উদ্বোধনের সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার প্রবণতা থাকে। এ সময় টিসিবির এই উদ্যোগ স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির কারণ হবে। নির্ধারিত ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত কার্ডধারীদের কাছে পণ্য বিক্রি করা হচ্ছে বলেও জানানো হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম চালু করা হবে। সুষ্ঠু পরিবেশে এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের তদারকি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *