এসএসপিএল দাবা প্রতিযোগিতা: দ্বিতীয় রাউন্ডে ২৬ খেলোয়াড় শীর্ষে

স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও ঢাকা চেস একাডেমির আয়োজনে এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা বুধবার (১১ই মার্চ) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হলো।

খেলায় ২৬ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট অর্জন করে মিলিতভাবে শীর্ষে উঠেছেন। তাদের মধ্যে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার নাইম হক, ফিদে মাস্টার শরীফ হোসেন, অনত চৌধুরী, জাবেদ আল আজাদ, হৃষিন তালুকদার, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন, ক্যান্ডিডেট মাস্টার এস. এম. স্মরন, রায়ান রশিদ মুগ্ধ, মোঃ নাসির উদ্দিন, ঐতিজ্য বড়ুয়া, এম. এম. জহিুরল ইসলাম, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ, ভারতের সৌরভ চৌবে, মোহাম্মদ এনায়েত হোসেন, মোঃ রবিউল হোসেন, আরহাম ওমর ও মোঃ রিদয় আহমেদ রয়েছেন।

দ্বিতীয় রাউন্ডে খেলোয়াড়রা একে অপরের বিরুদ্ধে জেতার জন্য তীব্র নৈপুণ্য প্রদর্শন করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শেখ রাশেদুল হাসানকে পরাজিত করেন। এছাড়া আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার নাইম হক, ফিদে মাস্টার শরীফ হোসেন, অনত চৌধুরী, জাবেদ আল আজাদ, হৃষিন তালুকদার, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন, ক্যান্ডিডেট মাস্টার এস. এম. স্মরন, রায়ান রশিদ মুগ্ধ, মোঃ নাসির উদ্দিন, এম. এম. জহিুরল ইসলাম, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ, মোহাম্মদ এনায়েত হোসেন, আরহাম ওমর, সৌরভ চৌবে, মোঃ রবিউল হোসেন, ঐতিজ্য বড়–য়া ও মোঃ রিদয় আহমেদ তাদের প্রতিদ্বন্দ্বীকে হারান।

অন্যদিকে ফয়াল হোসেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে, আয়ান রহমান স্বর্ণাভ চৌধুরীর সঙ্গে, মোঃ আতাউর রহমান ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকারের সঙ্গে ও মোহাম্মদ শফিকুল ইসলাম গোলাম সারোয়ারের সঙ্গে ড্র করেন।

দ্বিতীয় রাউন্ডের এই ফলাফলে প্রতিযোগিতার উত্তেজনা ও দারুণ খেলা ফুটে উঠেছে, এবং দর্শকরা এখন তৃতীয় রাউন্ডের জন্য আরও প্রতীক্ষিত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *