পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে ২০১৬ সালে যোগদান করা আইনজীবীদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ই মার্চ) সন্ধ্যায় নগরীর গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের পঞ্চম তলায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আসন্ন ২রা এপ্রিল অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের কয়েকজন প্রার্থী শুভেচ্ছা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ট্রেজারার পদপ্রার্থী অ্যাডভোকেট মোশারফ হোসেন টিটু, লাইব্রেরি সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট ফাহমিদা রহমান সুপ্তি, এনরোলমেন্ট সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁঞা, আইটি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম এবং সদস্য পদপ্রার্থী বেলাল হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে ২০১৬ সালে যোগদান করা বহু আইনজীবী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, অ্যাডভোকেট মো. আরাফাত রহমান মজুমদার (সবুজ), অ্যাডভোকেট এ.এস.এম. মাসুম কবীর হিমেল, অ্যাডভোকেট সুমন আচার্য, অ্যাডভোকেট ওমর খালেদ, মো. শাহাদাত হোসেন, অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার, অ্যাডভোকেট মো. শাহ আলম সরকার, অ্যাডভোকেট মো. আবু জাফর, অ্যাডভোকেট মো. আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট মো. আরিফুল হক মুন্সী, অ্যাডভোকেট উত্তম মজুমদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও আইনজীবী সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১৬ ব্যাচের আইনজীবী অ্যাডভোকেট মো. ফয়সল সুলতান।
আয়োজকেরা জানান, রমজানের এই আয়োজন সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার একটি উদ্যোগ।