স্বাধীনতা দিবসের প্রস্তুতি উপলক্ষে ২৩–২৫ মার্চ বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । প্রতি বছর এই দিনটিকে ঘিরে মানুষের ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ।

এই আয়োজনকে সুশৃঙ্খল রাখতে বেশকিছু নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গাবতলি থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের তোরণ, পোস্টার, ব্যানার বা ফেস্টুন না লাগানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে সড়ক ও স্মৃতিসৌধ এলাকার সৌন্দর্য অক্ষুণ্ন রাখাই এ উদ্যোগের উদ্দেশ্য।

স্মৃতিসৌধের ফুলের বাগান নিয়েও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। পুষ্পস্তবক অর্পণের সময় যেন বাগানের কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার ভেতরে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় এলাকাজুড়ে চলবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রস্তুতির কাজ।

২৬ মার্চ ভোরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ বলছে, জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি স্থাপনা নয়। এটি জাতির ত্যাগের প্রতীক। এর পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা করা সবার দায়িত্ব। এজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *