নড়াইলে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নড়াইলে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও বীর শহীদদের প্রতি স্যালুট দেন। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান উল্লেখযোগ্য।

এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।

প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসে নড়াইলে শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে পরিচিত করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানান।

 

উজ্জ্বল রায়
লোহাগড়া উপজেলা প্রতিনিধি, নড়াইল ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *