বাংলাদেশ–তুরস্ক আর্মি স্টাফ টকস সমাপ্ত


ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে চার দিনব্যাপী বাংলাদেশ–তুরস্ক ৪র্থ আর্মি স্টাফ টকস (এএসটি) ২০২৬ শেষ হয়েছে। ৩০ মার্চ শুরু হয়ে ২ এপ্রিল এই বৈঠকের সমাপ্তি হয়।

এই উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় সামরিক সহযোগিতা বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং কৌশলগত সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের পক্ষে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর। তুরস্কের পক্ষে ৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কর্নেল কাদের ওজিউরেক।

বৈঠকে দুই পক্ষের মধ্যে প্রশিক্ষণ বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার, সামরিক সরঞ্জাম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি এবং যৌথ মহড়া আয়োজনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। নতুন ও উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি নিয়েও মতবিনিময় হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত বৈঠক দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ভবিষ্যতে যৌথ কার্যক্রম বাড়ানোর পথও তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *