‎লালমনিরহাট সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত


‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ই এপ্রিল) ভোররাতে সীমান্তের ৮৭৪/৫-এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ওই এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় বিএসএফ-এর ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেনের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি বিএসএফ-এর হেফাজতে রয়েছে।

‎​তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

 

‎শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *