কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার সাধারণ জনগণের সামনে প্রদর্শন করা হয়। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত জনতার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি ও হুইপ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, “তারেক রহমানের সাক্ষাৎকারে রাষ্ট্র চিন্তার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।”
এসময় আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আকতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মজুমদার, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল হাই সুরুজ, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান মোস্তফা মোরশেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আমান উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, সাবেক চেয়ারম্যান আমানউল্লাহ আমান, পশ্চিম জোরকানন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত আলী ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসাইন, আবুল খায়ের টিটু, হাবিবুর বাশার, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতারা বলেন, তারেক রহমানের বক্তব্যে দেশের গণতন্ত্র ও রাষ্ট্র পুনর্গঠনের ভাবনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।