রাজবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজবাড়ীর পাংশা জর্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাবনা জেলা ফুটবল একাদশ ও কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ।

টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজবাড়ী জেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশীদ হারুন।

খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন স্থানীয় ফুটবলপ্রেমী ও দর্শকরা। আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের ফুটবলে আগ্রহী করে তোলাই তাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *