চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে জাতীয় যুবশক্তির “সদস্য সংগ্রহ সপ্তাহ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ এবং বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবশক্তির সংগঠক আবু তালেব আকিব।
সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সংগঠক সাইফ বিন ইব্রাহিম, হাচিন ইশরাক চৌধুরী, ইশতিয়াকুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, বোরহান উদ্দিন, মোহাম্মদ মনির, মুজিবুর রহমান, ও মুসলিম উদ্দিন শাকিল।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আজিজুল হাকিম দিগন্ত, মহানগর প্রতিনিধি তাওসিফ উল মাওলা, মহানগর এনসিপির সদস্য রকিবুল হাসান, দক্ষিণ জেলা এনসিপির প্রতিনিধি আকাশ নুর ও মো. দেলওয়ার, বোয়ালখালী এনসিপির প্রতিনিধি আবদুল্লাহ আল হাসান, নাজমুস সাকিব তামিম, হারুন উর রশিদ, আবরার ভাই, এবং দক্ষিণ জেলা বাগছাস প্রতিনিধি রাইহানুল করিম সাজিদ ও মো. সিফাত।
বক্তারা বলেন, জাতীয় যুবশক্তি দেশের তরুণ প্রজন্মকে নেতৃত্ব, দক্ষতা ও দায়িত্ববোধের পথে এগিয়ে নিতে কাজ করছে। সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি যুবকদের অধিকার, কর্মসংস্থান এবং সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সভায় জাতীয় যুবশক্তির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, যুবকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ ও সামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।