ভাড়া ফাঁকি রোধে মেট্রোরেলের নতুন নিয়ম

 

ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ একই স্টেশনে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যেই বের হয়ে গেলে ১০০ টাকা চার্জ আরোপের নতুন নিয়ম চালু করেছে।

সম্প্রতি “মেট্রোরেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু অসাধু যাত্রী কার্ড এন্ট্রি গেইটে টাচ করার পর এক্সিট গেটে টাচ করার পর আর পেইড জোন থেকে বের হন না। তারা ট্রেনে ওঠেন, কিন্তু গন্তব্যে পৌঁছে পুনরায় এন্ট্রি গেইটে গিয়ে নিরাপত্তা কর্মীদের বলেন— “ভাই, মনে হয় পাঞ্চ হয়নি, একটু পাঞ্চ দিয়ে দেন।” এরপর তারা  অন্য দিক দিয়ে এক্সিট করে সুকৌশলে ভাড়া ফাঁকি দেন।

এই ভাড়া ফাঁকির প্রক্রিয়া ব্যাপক আকার ধারণ করায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে একই স্টেশনে পাঁচ মিনিটের মধ্যে এন্ট্রি-এক্সিটের ক্ষেত্রে ১০০ টাকা চার্জ প্রযোজ্য করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে শেষ ট্রেনের সময় যাত্রীরা যেন দৌড়ে এসে ট্রেনে উঠতে পারেন, সে বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন, তবে সময় পার হলে এন্ট্রি গেইটে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এ ছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রা বাতিলের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।

কর্তৃপক্ষের মতে, অসৎ যাত্রীদের ভাড়া ফাঁকির এই চাতুর্যের কারণে সৎ যাত্রীরা যে সামান্য অসুবিধার মুখে পড়বেন, তা অনাকাঙ্ক্ষিত হলেও এই ব্যবস্থা গ্রহণ করা অনিবার্য হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *