উত্তরায় বিএনপির লেক পরিষ্কার কর্মসূচি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে  বুধবার (২২ অক্টোবর ) রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লেক পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনের মাধ্যমে গত ২ সেপ্টেম্বর সারাদেশে “খাল পরিষ্কার কর্মসূচি” শুরু হয়। সেই ধারাবাহিকতায় আজকের এ কার্যক্রমের আয়োজন করা হয় উত্তরায়।

উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত ঢাকা উইমেন কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, বাসিরা ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা বায়তুল মামুর জামে মসজিদ ও মাহারাত মডেল মাদ্রাসার সামনে অবস্থিত লেকটি দীর্ঘদিন ধরে বর্জ্য, আবর্জনা ও মশার উৎপত্তিস্থলে পরিণত হয়েছিল।

এই লেকটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তাঁর এই মানবিক ও সামাজিক উদ্যোগে ঢাকা–১৮ আসনের বিভিন্ন থানার নেতৃবৃন্দ, বিশেষ করে উত্তরা পশ্চিম থানা বিএনপি এবং ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

স্থানীয়রা বলেন, এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়। এতে এলাকার পরিবেশ আরও সুন্দর, স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য হবে। পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধেও এটি ভূমিকা রাখবে।

আজকের কার্যক্রমে স্বশরীরে উপস্থিত থেকে নিজ হাতে পরিষ্কার কাজের নেতৃত্ব দেন মুহাম্মদ আফাজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি এবং ঢাকা–১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *