মাগুরায় জেলা প্রশাসনের নিরাপদ সড়ক অভিযান

নিরাপদ সড়ক আইন বাস্তবায়নে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও জরিমানা আদায় করা হয়। পাশাপাশি চালক ও পথচারীদের মাঝে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুন নবী জোহা। এ সময় তিনি মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান, চালক ও গাড়ির বৈধ কাগজপত্র যাচাই-বাছাইসহ ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করেন।

ম্যাজিস্ট্রেট মো. সাইদুন নবী জোহা বলেন, “নিরাপদ সড়ক গড়তে সবার আগে চালকদের আইন মানার অভ্যাস গড়ে তুলতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতাই দুর্ঘটনা কমানোর মূল উপায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *