এরপর, নোমানী ময়দানকে জনসাধারণের অবসর, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য সংরক্ষণ করা হবে। মাঠের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার স্বার্থে ঐ তারিখের পর থেকে সব ফুড কার্ট মাগুরা জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় স্থানান্তর করা হবে। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। ব্যবসায়ীদের সাথে আলোচনার পর তা আরো এক সপ্তাহ বাড়ানো হয়।
এ বিষয়ে মাগুরার জেলা প্রশাসক ব্যবসায়ীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তটি গ্রহণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুড কার্ট ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যাতে তারা নতুন স্থানে ব্যবসা স্থানান্তরের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরবাসীর উদ্দেশে জানানো হয়েছে,
“নোমানী ময়দানের সৌন্দর্য, পরিবেশ এবং সবার বিনোদনের স্থান হিসেবে এর ব্যবহার নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করছি।”
শহরবাসীও প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্তে যেমন মাঠের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে, তেমনি ফুড কার্ট ব্যবসায়ীরাও নতুন জায়গায় আরও ভালোভাবে ব্যবসা চালাতে পারবেন।