শিবগঞ্জের রাস্তায় শৃঙ্খলা ফিরছে মীর শাহে আলমের উদ্যোগে

 

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ব্যস্ততম বন্দর এলাকাগুলোর যানজট কমাতে কার্যকর উদ্যোগ নিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। নিজস্ব অর্থায়নে তিনি ট্রাফিক নিয়ন্ত্রণে একদল স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছেন।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই স্বেচ্ছাসেবকরা উপজেলার গুরুত্বপূর্ণ বন্দর এলাকাগুলো—যেমন শিবগঞ্জ বাজার, মোকামতলা, কিচক ও আটমূলে—যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন। তাঁরা রিকশা ও অটোরিকশার লেন ঠিক রাখা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপদ পারাপারে সহায়তা করছেন।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই উদ্যোগকে “জনকল্যাণমূলক ও সময়োপযোগী পদক্ষেপ” হিসেবে দেখছেন। শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, “আগে বিকেল হলেই বন্দর এলাকায় যানজট লেগে থাকত। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।”

এ বিষয়ে মীর শাহে আলম বলেন, “জনগণের কষ্ট লাঘব করাই আমার অগ্রাধিকার। নির্বাচনের সময় হোক বা না হোক, মানুষের সেবা আমার দায়িত্ব।”

স্থানীয়রা আশা করছেন, এই ধরনের উদ্যোগ স্থায়ীভাবে চালু থাকলে শিবগঞ্জের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই নিরসন হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *