কামারখন্দে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নাইম গ্রেফতার

সিরাজগঞ্জের কামারখন্দে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নাইম হোসেন (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১২ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে মঙ্গলবার ভোরে কুমিল্লার তিতাস থানার জিয়ারকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, মামলার পর থেকেই পলাতক থাকা নাইমকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। গ্রেফতারের পর তাকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

গত রোববার দুপুরে কলম কেনার জন্য মাদ্রাসা থেকে বের হলে ওই ছাত্রীকে ৬–৭ জন যুবক জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে জামতৈল এলাকার ‘ডেরা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে’ প্রধান আসামি নাইম তাকে ধর্ষণ করে।

বাইরের শব্দ ঢাকতে বাকি আসামিরা সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজায়। কিশোরী অসুস্থ হয়ে পড়লে তারা হাসপাতালে ফেলে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর মা বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা করেন। পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *