মাগুরায় “We Make Mistakes” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সেরা উপজেলা শালিখা

 

মাগুরা জেলা প্রশাসনের শিক্ষামূলক বিশেষ উদ্যোগ “We Make Mistakes” এর ১৩তম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম

এবারের প্রতিযোগিতায় মোট পাঁচটি গ্রুপে ১৪ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করে। সর্বোচ্চ অংশগ্রহণের জন্য শালিখা উপজেলা পেয়েছে সেরা উপজেলার স্বীকৃতি। প্রতিষ্ঠানভিত্তিক সর্বোচ্চ অংশগ্রহণের পুরস্কার পেয়েছে শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

এছাড়া সেরা পারফরম্যান্স স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়, যেখান থেকে চারজন শিক্ষার্থী বিজয়ী হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উৎসাহ ও মনোযোগ বৃদ্ধিতে এ ধরনের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং শেখার আনন্দ সৃষ্টি করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” ভবিষ্যতে এ উদ্যোগ আরও সম্প্রসারিত করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *