আমিরাতে লটারিতে ২৫০ গ্রাম সোনা জিতলেন বাংলাদেশি প্রবাসী মানসুর

 

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৫০ গ্রাম ২৪ ক্যারেট সোনা জিতেছেন মানসুর আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসী। এই সোনার বর্তমান বাজারমূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ।

রোববার (২৬ অক্টোবর) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, মানসুর প্রথমবারের মতো ‘বিগ টিকিট’ লটারি কিনেছিলেন এবং প্রথমবারেই সৌভাগ্যের মুখ দেখেছেন।

মানসুর আহমেদ চার বছর ধরে দুবাইয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছেন। তার পরিবার বাংলাদেশে অবস্থান করছে। তিনি জানিয়েছেন, কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে লটারির টিকিটটি কিনেছিলেন এবং সোনা জেতার পর সবাই মিলে সমান ভাগে তা ভাগ করে নেবেন।

নিজের প্রতিক্রিয়ায় মানসুর বলেন, “আমি সামাজিকমাধ্যমে প্রথমে বিগ টিকিটের লটারির কথা জানতে পারি। এরপর আমার ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ তৈরি করে টিকিট কিনি। অবিশ্বাস্য হলেও সত্যি—প্রথমবার টিকিট কিনেই আমরা জিতেছি। আমরা সবাই খুবই খুশি ও কৃতজ্ঞ।”

তিনি আরও জানান, এই অভিজ্ঞতা তাদের জন্য অনন্য এক মুহূর্ত। ভবিষ্যতেও তারা একসঙ্গে টিকিট কেনা অব্যাহত রাখবেন এবং সোনা ভাগ করে নেবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *