বাংলার গৌরবময় ইতিহাস—ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের চেতনায় দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন।
আগামী শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী আয়োজন ও একক–দলীয় আবৃত্তি পরিবেশনা হবে।
বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে আবৃত্তি চর্চার বিস্তার ও সাংস্কৃতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
সংগঠনটির পক্ষ থেকে দেশের সব আবৃত্তি সংগঠন, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।